ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

কুড়িগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৪, ২১ ডিসেম্বর ২০১৯
কুড়িগ্রামে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
ছবি: ডেইলি বাংলাদেশ

কুড়িগ্রামের রৌমারী মর্নিংসান কিন্ডারগার্টেনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার বিকেলে বিদ্যালয় মাঠে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান রঞ্জুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, মর্নিংসান কিন্ডারগার্টেনের উপদেষ্টা রেজাউল করিম সেলিম, রৌমারী সরকারি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল কাইয়ুম, রৌমারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান, বশির উদ্দিন প্রমুখ।

বিদ্যালয়ের অধ্যক্ষ সোহরাব হোসেন বলেন, ১৮ বছর ধরে প্রতিষ্ঠানের শিক্ষকরা সুনামের সঙ্গে শিক্ষা দিচ্ছেন। এরইমধ্যে শিক্ষার্থীরা ভালো ফলাফল ও সাফল্যের মধ্যে দিয়ে উত্তীর্ণ হচ্ছে। এ প্রতিষ্ঠানে প্রায় ৪০০ শিক্ষার্থী রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!