[ দেশজুড়ে ]
কুমিল্লায় ১০ লাখ টাকার সেগুন কাঠ আটক
ছবি : ডেইলি বাংলাদেশ
কুমিল্লায় ১০ লাখ টাকা মূল্যের অবৈধ সেগুন কাঠসহ কাভার্ডভ্যান আটক করা হয়েছে। সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার জামতলা এলাকায় অভিযান চালিয়ে কাভার্ডভ্যানসহ কাঠ আটক করে কুমিল্লা বন বিভাগ।
কুমিল্লা বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ নূরুল করিম জানান, সোমবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ফরেস্ট চেক স্টেশনের সামনে ঢাকা অভিমুখী একটি কাভার্ডভ্যানকে থামার সংকেত দেয়। চালক সংকেত অমান্য করে দ্রুতগতিতে পালাতে থাকে। চালক এক পর্যায়ে উপজেলার জামতলায় গিয়ে সড়কের উপরে ভ্যান রেখে পালিয়ে যায়।
তিনি আরো জানান, তল্লাশি করে কাভার্ডভ্যানের ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ১০ লাখ টাকা মূল্যের প্রায় ৫শ ঘনফুট অবৈধ সেগুন কাঠ উদ্ধার করা হয়। স্থানীয় ব্যবস্থাপনায় অবৈধ সেগুন কাঠ বোঝাই কাভার্ডভ্যানটি জেলার সামাজিক বন বিভাগীয় কার্যালয়ে আনা হয়। এ ব্যাপারে থানায় বন বিভাগ একটি মামলা করেছে।
অভিযানে ছিলেন, ফরেস্ট রেঞ্জার মো. তোষাররফ হোসেন, ফরেস্টার মো. শাহজাহান সরকার, বন প্রহরী এম এ মান্নান, আবুল কালাম আজাদ ও মো, জুলফু মিয়া।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!