[ শিক্ষা ]
কুমিল্লা বোর্ডে কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ-৫
এসএসসির ফলাফল প্রকাশ
কুমিল্লা শিক্ষা বোর্ড
কুমিল্লায় এসএসসি ও সমমানের পরীক্ষায় গেল বছরের তুলনায় এবার পাসের হার কিছুটা কমলেও বেড়েছে জিপিএ-৫।
এবার কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৮৫.২২। যা গত বছর ছিল ৮৭.১৬। গেল বছর জিপিএ-৫ ছিল ৮,৭৬৪টি। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ১০,২৪৫টি।
রোববার সকালে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আব্দুস সালাম ও পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এবার কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ছয় জেলা থেকে এক লাখ ৫৯ হাজার ৭০ জন এসএসসি পরীক্ষা দিয়ে পাস করেছে ১ লাখ ৩৫ হাজার ৫৬০ জন। এরমধ্যে বিজ্ঞান বিভাগ থেকে পাস করেছে ৪৩ হাজার ২৬৪, পাসের হার ৯৬.৭৬। মানবিক বিভাগ থেকে পাস করেছে ৪২ হাজার ৩০৪ জন। বাণিজ্য বিভাগ থেকে পাস করেছে ৪৯ হাজার ৯৯২ জন। পাশের হার ৮৪.৮৩।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!