[ শিক্ষা ]
কার্জন হল থেকে চা-দোকানির ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্জন হলের ভেতরে জানালার গ্রিল থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সেলিম হাওলাদার পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বাসিন্দা।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, সেলিম কার্জন হলে চায়ের দোকান কাজ করতো। সকালে তার মরদেহ কার্জন হলে পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। তার মরদেহ আমরা পুলিশের কাছে হস্তান্তর করেছি।
.png)
শাহবাগ থানার এসআই জহিরুল ইসলাম জানান, বুধবার সকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে রসায়ন অনুষদ ভবনের নিচ তলার বাইরের গ্রিল থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!