ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কলেজছাত্রীকে উত্ত্যক্তের দায়ে দুই যুবককে জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪০, ৩ ফেব্রুয়ারি ২০২০
কলেজছাত্রীকে উত্ত্যক্তের দায়ে দুই যুবককে জরিমানা
প্রতীকী ছবি

হবিগঞ্জে দুই কলেজছাত্রীকে উত্ত্যক্ত করছিলেন দুই যুবক। অতঃপর ৯৯৯-এ ফোন করেন এক কলেজছাত্রী।

খবর পেয়ে অভিযান চালিয়ে দুই যুবককে আটক করে পুলিশ। সোমবার বিকেলে শহরের নিউফিল্ড এলাকায় অনুষ্ঠিত বাণিজ্য মেলায় এ ঘটনা ঘটেছে। পরে আটক দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড করা হয়। 

আটকরা হলেন, শহরতলীর উমেদনগর মোল্লাবাড়ির আব্দুল বারীর ছেলে সাইদুল বারী শুভ ও একই বাড়ির আরজু মিয়ার ছেলে আশিক মিয়া ওরফে মজনু। 

ছবি: ডেইলি বাংলাদেশহবিগঞ্জ সদর মডেল থানার ওসি মো. মাসুক আলী বলেন, মেলা এলাকায় দুই কলেজছাত্রীকে উত্ত্যক্ত করছিলেন দুই যুবক। এ সময় তাদের মধ্যে একজন ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানালে পুলিশ অভিযান চালিয়ে যুবকদের আটক করে। 

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসফিকা হোসেন প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেন। অর্থদণ্ড প্রদান শেষে তাদের পরিবারের জিম্মায় সতর্ক করে ছেড়ে দেয়া হয়। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!