[ খবর ]
করোনায় মারা গেলেন ইউপি চেয়ারম্যান
আব্দুল হাই মুন্সি
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট উত্তর ইউপি চেয়ারম্যান আব্দুল হাই মুন্সি। এ নিয়ে উপজেলায় পাঁচজনের মৃত্যু হলো।
মঙ্গলবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সালাহ উদ্দিন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ৩১ মে হার্টের সমস্যা ও শারীরিক দুর্বলতা নিয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হন আব্দুল হাই। ওই দিনই তার নমুনা সংগ্রহ করা হয়। পরদিন পরীক্ষায় করোনা পজিটিভ আসে। পরে তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানেই মঙ্গলবার সকালে তিনি মারা যান।
কচুয়ার ইউএনও দীপায়ন দাস শুভ জানান, চেয়ারম্যান আব্দুল হাই মুন্সি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!