ঢাকা,  বৃহস্পতিবার   ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খবর ]

করোনায় গাছের ডালে আইসিসির আম্পায়ার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:০৮, ১২ এপ্রিল ২০২০
করোনায় গাছের ডালে আইসিসির আম্পায়ার
 লকডাউনের কারণে গৃহবন্দী অবস্থায় নেটওয়ার্ক না পাওয়ায় গাছের ডালে আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার অনিল চৌধুরী - ছবি : সংগৃহীত

মরণঘাতী করোনাভাইরাসের প্রভাবে থমকে গেছে বিশ্ব ক্রীড়াঙ্গন। সব তারকারাই ঘরে বসে কেউ বা আবার সমাজ সেবায় নিজেকে ব্যস্ত রেখেছেন। ক্রীড়াঙ্গন স্থবির হয়ে পড়ায় অযাচিত এই অবসরটা বেশ ভালোই কাটাচ্ছেন অনেকেই। খেলা বন্ধ থাকায় বিশ্রামে আম্পায়াররাও। তবে লকডাউনের কারণে গৃহবন্দী অবস্থায় বেশ ঝামেলায় আছেন আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার অনিল চৌধুরী।

১৬ মার্চ এলিট প্যানেলের এই ভারতীয় আম্পায়ার এক সপ্তাহের ছুটিতে নিজের পৈতৃক বাড়ি উত্তর প্রদেশের শামলি জেলায় ডানগ্রোল গ্রামে গিয়েছিলেন। কিন্তু ভারত সরকারের ঘোষিত লকডাউনের কারণে সেখানেই আটকে পড়েন তিনি। ভোগান্তি তার এখানেই শেষ হয়ে যায়নি। অনিলের বাড়ির এলাকায় মোবাইলের সংযোগও ঠিকমতো পাওয়া যায়না। ফলে কথা বলতে গাছে উঠতে হয় এই ভারতীয় আম্পায়ারকে।

তিনি বলেন, ‘কারো সঙ্গে কথা বলতে গেলে বাড়ির ছাদে, এমনকি গাছেও চড়তে হচ্ছে। আর এমনটা করলেও যে নেটওয়ার্ক ঠিকমতো পাওয়া যাচ্ছে সেটিও কিন্তু নয়। আর ইন্টারনেটের তো প্রশ্নই ওঠে না। ১৬ই মার্চ কিছুদিনের জন্য গ্রামে এসেছিলাম। কিন্তু লকডাউন ঘোষণার পর আমি সরকারের নির্দেশনা মেনে চলছি’। 

Advertisement

২০১৩ সালের আগস্টে অনীল চৌধুরী আইসিসির এলিট প্যানেলে নাম লেখান। এখন পর্যন্ত ২০ ওয়ানডেতে ফিল্ড এবং ১৭ ওয়ানডেতে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন তিনি। সেই সঙ্গে ২৮টি টি-টোয়েন্টিতে ফিল্ড ও ১২টি টি-টোয়েন্টিতে টিভি আম্পায়ার ছিলেন ৫৫ বছর বয়সী এই আম্পায়ার।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!