[ খবর ]
করোনায় আক্রান্তদের সাহায্যার্থে নিলামে বাটলারের বিশ্বকাপ জার্সি
করোনায় আক্রান্তদের চিকিৎসার সাহায্য করার লক্ষ্যে বিশ্বকাপের ফাইনালে খেলা জার্সি নিলামে তুললেন বাটলার - ছবি : টুইটার
প্রথমবারের মত ২০১৯ সালে বিশ্বকাপ জিতেছে ক্রিকেটের জন্মদাতা দেশ ইংল্যান্ড। আর এ দলের অন্যতম পারফর্মার ছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার। বর্তমান করোনার সময়ে এক মহৎ উদ্যোগ নিলেন বাটলার। করোনায় আক্রান্তদের চিকিৎসার সাহায্য করার লক্ষ্যে বিশ্বকাপের ফাইনালে খেলা জার্সি নিলামে তুললেন বাটলার।

জস বাটলার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তার ভেরিফাইড আইডিতে লেখেন, ‘আমি আমার বিশ্বকাপ ফাইনালের জার্সিটি নিলামে তুলছি, রয়্যাল ব্রম্পটন অ্যান্ড হারফিল্ড হাসপাতালের চ্যারিটির জন্য ফান্ড কালেক্ট করতে। গত সপ্তাহে তারা একটা ইমার্জেন্সি আপিল করেছে করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা দেবার জন্য প্রয়োজনীয় উপকরণ কিনতে।’
এরইমধ্যে জার্সির দাম আকাশচুম্বী। এ প্রতিবেদন লেখার সময় ১৫৮ বিডে ৬৫,৭০০ ইউরো দাম উঠেছে জার্সির। যা বাংলাদেশি টাকায় ৬১ লাখেরও বেশি।
এখনো ৬ দিন বাকি আছে। ৭ এপ্রিল জার্সিটি হস্তান্তর করা হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!