ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খবর ]

করোনাভাইরাস মেলেনি হবিগঞ্জের সেই বিচারকের শরীরে

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০১:০৭, ২৫ মার্চ ২০২০
করোনাভাইরাস মেলেনি হবিগঞ্জের সেই বিচারকের শরীরে
প্রতীকী ছবি

করোনাভাইরাস মেলেনি হবিগঞ্জের সেই বিচারকের শরীরে। মঙ্গলবার রাত ১০টায় বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান। 

তিনি জানান, সোমবার বিকেলে হবিগঞ্জ আদালতের এক বিচারক অসুস্থবোধ করলে চিকিৎসকের পরামর্শ নিতে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আসেন। 

এ সময় চিকিৎসকরা তাকে কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেন। পরে ঊর্ধ্বতন কর্মকতারা ঢাকায় আইইসিডিআর এর সঙ্গে যোগাযোগ করলে সেখান থেকে স্যাম্পল সংগ্রহ করে পরীক্ষা করানোর পরামর্শ দেন। 

Advertisement

এ প্রেক্ষিতে বিচারকের স্যাম্পল সংগ্রহ করে মঙ্গলবার ঢাকায় প্রেরণ করা হয়। পরে সেখানে পরীক্ষা নিরীক্ষার পর ওই স্যাম্পলে করোনাভাইরাস পায়নি তারা। তিনি এখন শঙ্কা মুক্ত রয়েছেন। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!