ঢাকা,  শনিবার   ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খবর ]

করোনা মোকাবিলায় কোয়াবের তহবিল গঠন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫০, ১ এপ্রিল ২০২০
করোনা মোকাবিলায় কোয়াবের তহবিল গঠন
করোনা মোকাবিলায় তহবিল গঠন করলো কোয়াব

করোনাভাইরাসে অচল হয়ে আছে পুরো দেশ। এ সময় যে যার জায়গা থেকে অসহায় হয়ে পড়া মানুষদের সাহায্যের চেষ্টা করছে। জাতীয় দলের ক্রিকেটাররা তাদের বেতনের অর্ধেক দান করছে। এবার করোনা মোকাবেলায় এগিয়ে এসেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(কোয়াব)।

বর্তমান ও সাবেক ক্রিকেটারদের নিয়ে তৈরি সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(কোয়াব)। এই কঠিন সময়ে অসহায় ও দরিদ্র মানুষদের জন্য সাহায্য তহবিল গঠন করছে কোয়াব। বর্তমান ও সাবেক ক্রিকেটার, সকল ক্রিকেট সংগঠক, ক্রিকেট অনুরাগী ও শুভানুধ্যায়ীদের সমন্বয়ে কমিটি গঠন করে মানুষের পাশে দাঁড়াবে কোয়াব। 

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে কোয়াব।

Advertisement

বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে কোয়াব মনে করে ,সমাজের সকল সচ্ছল ও বিত্তবানদের উচিত অসচ্ছল ও অসহায় মানুষদের সাহায্যে এগিয়ে আসা। সেই লক্ষ্যেই কোয়াব বর্তমান ও সাবেক ক্রিকেটার, সকল ক্রিকেট সংগঠক, ক্রিকেট অনুরাগী ও শুভানুধ্যায়ীদের সমন্বয়ে একটি কমিটি গঠন পূর্বক অসহায় ও দরিদ্র মানুষদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। 

কোয়াবের এই কার্যক্রমে উপদেষ্টা কমিটির প্রধান বিসিবি সভাপতি নাজমুল হাসান।  আহ্বায়ক কমিটির প্রধান হিসেবে আছেন সভাপতি নাঈমুর রহমান। জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল ও টেস্ট অধিনায়ক মুমিনুল হকও আছেন কমিটিতে।

চলমান করোনা সংকট মোকাবিলায় বাংলাদেশ ও প্রবাসে অবস্থানরত বর্তমান ও সাবেক ক্রিকেটার, ক্রিকেট সংগঠক ও সকল ক্রিকেট অনুরাগীদের নিচের ব্যাংক অ্যাকাউন্টে সহায়তার আহ্বান জানানো হয়েছে...

‘ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)’
ওয়ান ব্যাংক লিমিটেড, ধানমন্ডি শাখা
হিসাব নম্বর: ০১৩০১০৫৪৬৯০০৪
সুইফট কোড: ONEBBDDH
RN no :১৬৫২৬১১৮৪

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!