ঢাকা,  বৃহস্পতিবার   ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খবর ]

করোনা ঠেকাতে লংকান ক্রিকেট বোর্ডের বড় অনুদান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:১৪, ২৪ মার্চ ২০২০
করোনা ঠেকাতে লংকান ক্রিকেট বোর্ডের বড় অনুদান
শ্রীলংকা ক্রিকেট

করোনা আতঙ্কে কাঁপছে পুরো বিশ্ব। চারিদকে হাহাকার শুরু হয়ে গেছে।  এ সময় যে যার জায়গা থেকে যেভাবে পারছে করোনাভাইরাস ঠেকাতে কাজ করেছে যাচ্ছে।  এ বিপর্যয় ঠেকাতে শ্রীলংকান সরকারকে বড় ধরনের অর্থ সাহায্য করছে দেশটির ক্রিকেট বোর্ড।

শ্রীলংকাতেও এখনো করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার খবর পাওয়া যায়নি। তবে সন্দেহজনক বলে চিকিৎসায় আছে ২২৭ জন।  এর মধ্যে আক্রান্ত ৮৬ জন। ফলে দেশটির সরকার কঠোর অবস্থান নিয়েছে। করোনা প্রতিরোধে সব বন্ধ ঘোষণা করেছে দেশটির সরকার।  চিকিৎসার জন্য রয়েছে সরকারের অনেক খরচ। 

তাই সরকারের পাশে দাঁড়াতে ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্ত। লংকান ক্রিকেট বোর্ড ২৫ মিলিয়ন শ্রীলংকান রুপি তুলে দিবে সরকারের কাছে। বাংলাদেশি মুদ্রায় যা কোটি টাকারও বেশি। 

Advertisement

লংকান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, ‘শ্রীলংকা ক্রিকেট বোর্ড করোনা প্রতিরোধের জন্য দেশটির সরকারকে ২৫ মিলিয়ন শ্রীলংকান রুপি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। করোনাভাইরাস বিপর্যয় প্রতিরোধে আমাদের এমন সিদ্ধান্ত।’

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!