[ খেলা ]
কমেনি শাহাদাতের শাস্তি, নিষেধাজ্ঞা বহাল
ফাইল ফটো
জাতীয় দল থেকে অনেক দিনই বাইরে পেসার শাহাদাত হোসেন রাজিব। তারপরও একের পর এক অন্যায় করে যাচ্ছেন তিনি। সম্প্রতি সতীর্থ আরাফাত সানী জুনিয়রকে মারধরের দায়ে শাহাদাতকে ৫ বছরের নিষেধাজ্ঞা দেয় জাতীয় ক্রিকেট লিগের টেকনিক্যাল কমিটি। এ ব্যাপারে আপিল করেন শাহাদাত। তবে আপিলেও শাস্তি বহাল রেখেছে কতৃপক্ষ। তবে জরিমানা ৩ লাখ থেকে কমিয়ে ৬০ হাজার করা হয়েছে। একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরেক পেসার মোহাম্মদ শহিদকেও তলব করেছে টেকনিক্যাল কমিটি।
এমনটা নিশ্চিত করেছেন টেকনিক্যাল কমিটিরে প্রধান মিনহাজুল আবেদিন নান্নু।
জাতীয় ক্রিকেট লিগে কথাকাটাকাটির এক পর্যায়ে আরাফাত সানী জুনিয়রকে মারধর করেন পেসার শাহাদাত। তখন লাল কার্ড দেখিয়ে তাকে মাঠ থেকে বের করে দেন আম্পায়ার। ক্রিকেটে লাল কার্ড প্রথা চালু হওয়ার পর বাংলাদেশে প্রথম লাল কার্ড দেখলেন শাহাদাত।
.png)
পরে ম্যাচ রেফারির প্রতিবেদনের ভিত্তিতে ঘটনার প্রমাণ পাওয়ায় তাকে সব ধরণের ক্রিকেট থেকে ৫ বছরের জন্য নিষিদ্ধ ও ৩ লাখ টাকা জরিমানা করা হয়। শাহাদাত আপিল করলে নিষেধাজ্ঞা বহাল রাখে টেকনিক্যাল কমিটি। তবে কমিয়ে দেয়া হয় জরিমানা।
একই ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে আরেক পেসার মোহাম্মদ শহিদের বিরুদ্ধে। তাকেও শনিবার ডাকা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!