[ দেশজুড়ে ]
ওসমানী বিমানবন্দরে ৭৯৮ কার্টন সিগারেট আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৯৮ কার্টন বিদেশি সিগারেট আটক করা হয়েছে।
রোববার সকালে বিজি-২২৪ বিমানের ফ্লাইটের ৩ যাত্রীর লাগেজ তল্লাশি করে সিগারেটের চালানটি আটব করে বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা বিভাগ।
সিলেট ওসমানী বিমানবন্দরের কাস্টম সুপার আবদুল মোতালেব বলেন, দুবাই থেকে আসা একটি ফ্লাইটে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার উত্তর নোয়াপাড়া গ্রামের আইয়ূব আলীর ছেলে ওসমান ফারুক, ফেনী জেলার ফুলগাজি উপজেলার দক্ষিণ বড়িয়া গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে মো. রায়হান, চট্টগ্রামের হাটহাজারির বালুখালি গ্রামের আব্দুর রশিদের ছেলে মো. মামুনের ব্যাগ তল্লালি করে এসব বিদেশি সিগারেট আটক করা হয়। আটক সিগারেটের মধ্যে আপেল ফ্লেভারের ‘মন্ড’ সিগারেট ৪৬৪ কার্টন, ‘স্ট্রবেরি’ ফ্লেভারের ২৩০ কার্টন ও ১০৪ কার্টন ‘ইজি’ সিগারেট। পুরো চালানে ১ লাখ ৫৯ হাজার ৬০০ শলাকা সিগারেট রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরআর/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!