ঢাকা,  রোববার   ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

একজনকে দিয়ে দুইজনকে নিল ভারত

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩২, ১১ নভেম্বর ২০১৯
একজনকে দিয়ে দুইজনকে নিল ভারত
ছবি : সংগৃহীত

বাংলাদেশের একজন বন্দীকে দিয়ে দুইজন বন্দী ফেরত নিয়েছে ভারত। সোমবার এই বন্দী বিনিময় হয়েছে নেত্রকোনার দুর্গাপুর সীমান্তে। 

এই তথ্য জানিয়েছেন বিজিবি ৩১ ব্যাটালিয়ান নেত্রকোনার উপ-অধিনায়ক মোহাম্মাদ মাহমুদুল হাসান।

বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক ভারতের মেঘালয় রাজ্যের সাউথ গারো হিল জেলার রংরা উপজেলার ইম্বুলকা গ্রামের কৃতিন্দ্র মারাকের ছেলে জিকুস সাংমা ও কিন্দু এ সাংমা নেত্রকোনা জেলা কারাগারে আটক ছিলেন। তাদের সাজার মেয়াদ শেষ হওয়ায় তাদের বাংলাদেশের নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্ত বিওপির ১১৫২ নং পিলারের বিজয়পুর এলসি স্টেশন পথ দিয়ে ফেরত দেয়া হয়।

একই সময় ভারতে আটক বাংলাদেশি নাগরিক কলমাকান্দা উপজেলার গাঁওবাড়ি গ্রামের মাইকেল সাংমার ছেলে ফ্যাংমান সাংমাকে ফেরত দেয় ভারত। ফ্যাংমান গত ১৯ অক্টোবর ভারতে অনুপ্রবেশের দায়ে আটক হন।

বন্দী বিনিময়ের সময় বিজিবির বিজয়পুর কোম্পানি কমান্ডার সুবেদার শাহা আলম এবং ৪৩ বিএসএফ ব্যাটালিয়নের বাঘমারা কোম্পানি কমান্ডার উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!