ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আশরাফুলের দেড়শ রান ও আফসোসের গল্প

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৮, ২৯ অক্টোবর ২০১৯
আশরাফুলের দেড়শ রান ও আফসোসের গল্প
ছবি: ডেইলি বাংলাদেশ

জাতীয় ক্রিকেট লিগে তৃতীয় রাউন্ডের ম্যাচে বরিশাল বিভাগ ও ঢাকা মেট্রোর খেলোয়াড়রা একটি ত্যক্ত-বিরক্ত দিন পার করেন। 

চারদিনের ম্যাচের তিনদিনই বৃষ্টিতে ভেসে গেলে কিইবা করার থাকে। নিশ্চিত ড্র হতে যাওয়া ম্যাচে তাই দলের চেয়ে বেশি সুযোগ ছিল ব্যক্তিগত ঝলক দেখানোর। এ সুযোগটা খুব ভালো করেই কাজে লাগালেন মোহাম্মদ আশরাফুল। তুলে নিয়েছেন ব্যক্তিগত ‘দেড়শত রান’।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বেরসিক বৃষ্টির মন গলে তৃতীয় রাউন্ডের শেষদিনে। এদিন সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বরিশালের অধিনায়ক ফজলে মাহমুদ। 

Advertisement

উদ্বোধনী জুটিতে আসে ৫৬ রান। তবে এরপর দ্রুতই উইকেট হারাতে থাকে বরিশাল। এক পর্যায়ে ১২১ রানেই ৪ উইকেট হারিয়ে বসে তারা। 

তবে এক প্রান্ত আগলে রেখে ব্যাট চালাতে থাকেন মোহাম্মদ আশরাফুল। তার সঙ্গে যোগ দেন সোহাগ গাজী। দুজন একেরপর এক বল বাউন্ডারির ওপারে পাঠাতে থাকেন। ৫৫ বলে ৬৮ রানের ঝড়ো ইনিংস খেলেন সোহাগ গাজী। 

আশরাফুলের ১৫০ রান পূর্ণ হতেই ইনিংস ঘোষণা করে বরিশাল। ততক্ষণে তারা স্কোরবোর্ডে তুলে ফেলে ৩১২ রান। হারিয়েছে মাত্র ৫ উইকেট। ঢাকা মেট্রোর শরিফুল্লাহ একাই শিকার করেন ৩ উইকেট। 

ঢাকা মেট্রো ব্যাট হাতে নামার পর দিনের বেশি সময় বাকি ছিলোনা। মাত্র ১২ ওভার খেলা হতেই ড্র মেনে নেয় দুই দল। এসময় মেট্রোর সংগ্রহ ছিল ৩৪ রান। দুই ওপেনার সাদমান ও রাকিন উভয়েই অপরাজিত ছিলেন ১৭ রানে। 

অনবদ্য দেড়শ রানের ইনিংসে ম্যাচসেরা হন আশরাফুল। 

সংক্ষিপ্ত স্কোর: 
বরিশাল বিভাগ:৩১২/৫ ডিক্লেয়ার

আশরাফুল ১৫০*, সোহাগ গাজী ৬৮
শরিফুল্লাহ ১১৪/৩, শহিদুল ৪৪/১

ঢাকা মেট্রো:৩৪/০ 
সাদমান ১৭*, রাকিন ১৭*
ফলাফল:ম্যাচ ড্র 
ম্যান অফ দা ম্যাচ:মোহাম্মদ আশরাফুল 

ডেইলি-বাংলাদেশ/সালি
লিংক সফলভাবে কপি হয়েছে!