ঢাকা,  রোববার   ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

আরতি চাটলানি বিশ্বের সেরা সুন্দরী দাদী নির্বাচিত

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১:৫৩, ৩১ জানুয়ারি ২০২০
আরতি চাটলানি বিশ্বের সেরা সুন্দরী দাদী নির্বাচিত

আরতি বি চাটলানি বিশ্বের সেরা সুন্দরী দাদী নির্বাচিত হয়েছেন । তার বাড়ি ভারতের বেঙ্গালুরুতে। বুলগেরিয়ার সোফিয়াতে ১৯ থেকে ২৩ জানুয়ারি এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

প্রথম ভারতীয় হিসেবে তিনি এই শিরোপা জিতলেন।

ভারতের এক সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে আরতি বলেন, প্রতিযোগিতাটি তিন রাউণ্ডের ছিল । প্রথম রাউন্ডে পরেছিলাম ব্রাইডাল জুয়েলারি আর লেহেঙ্গা। দ্বিতীয় রাউন্ডে ছিল নাচের পারফরম্যান্স। সেখানেও ভালো করেছি।   

Advertisement

শেষ রাউন্ডেও বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিযোগিতায় অংশ নেয়া দাদীদের পেছনে ফেলে তিনি জিতে নেন এবারের বিশ্বসেরা সুন্দরী দাদীর মুকুট।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!