[ বিনোদন ]
আজান দিয়ে রমযানের শুভেচ্ছা জানালেন আদনান সামি!
আদনান সামি
জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও গীতিকার আদনান সামি। এবার তিনি আলোচনায় এসেছেন আজান দিয়ে। তার আজানের সুর যেন মন জুড়িয়েছে তার ভক্তদের।
সম্প্রতি মাহে রমজান মাসকে স্বাগত জানিয়ে একটি আজানের ভিডিও ক্লিপ টুইট করে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন আদনান সামি।
ক্যাপশনে তিনি লিখেছেন, আমার কণ্ঠে আজান। রামাদান করীম।
এদিকে আদনান সামির কণ্ঠে আজান বেশ পছন্দ করেছেন ভক্তরা। অল্প সময়ের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে এই আজান।
টুইটারে এই গায়কের পোস্টের নিচে একজন লিখেছেন, চোখে পানি এসে গেল, সত্যি কথা শান্তি পেলাম। অপর একজন লিখেছেন, অসাধারণ স্যার, অনেক অনেক ভালোবাসা।
আদনান সামির কণ্ঠে আজান শুনতে >>>এখানে<<< ক্লিক করুন
ডেইলি-বাংলাদেশ/টিএএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!