[ বিনোদন ]
অর্ধশত তারকাকে নিয়ে সামিনার ‘আমাদের আহ্বান’
সামিনা চৌধুরী
সংগীতশিল্পী সামিনা চৌধুরী করোনাভাইরাস থেকে সচেতনতা তৈরি করতে ‘আমাদের আহ্বান’ শিরোনামে বিশেষ ভিডিও প্রকাশ করেছেন। গতকাল নিজের ফেসবুকে পাঁচ মিনিটের ভিডিওটি প্রকাশ করেন তিনি। ভিডিওটিতে সতর্কতামূলক বার্তা দিয়েছেন বিভিন্ন অঙ্গনের প্রায় ৫০ জন তারকা।
ভিডিওতে বেশির ভাগ তারকাই সামিনার লেখা ‘কেউ যাবো না বাইরে এখন আর, করোনা থেকে তবেই পাবো উদ্ধার’ স্লোগানটি বলেছেন। কেউ কেউ দিয়েছেন অন্য সতর্কবার্তা।
এ বিষয়ে সামিনা চৌধুরী বলেন, প্রায় এক মাস আগে ভিডিওর স্লোগানটি মাথায় আসে। মনে হলো, আমি একা না করে বিভিন্ন অঙ্গনের তারকাদের নিয়ে করলে বিষয়টি মানুষের মাঝে ছড়াবে। সবার কাছ থেকে ভিডিও নিয়ে সেটিকে সাজাতে এতো দিন লেগেছে।
তিনি জানান, এ কাজে ইভেন্ট অর্গানাইজার এরশাদুল হক টিংকু তাকে সাহায্য করেছে। আর ভিডিওটি সম্পাদনা করেছেন তার ছেলে বীরবল।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
ডেইলি-বাংলাদেশ/এনএ/টিএএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!