ঢাকা,  শনিবার   ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অরক্ষিত রিংকূপটি যেন মৃত্যুকূপ

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি   
প্রকাশিত: ১৪:৩৩, ৭ অক্টোবর ২০১৯
অরক্ষিত রিংকূপটি যেন মৃত্যুকূপ
ছবি : সংগৃহীত

অরক্ষিত রিংকূপটি যেন মৃত্যুকূপ। এমন একটি রিংকূপের দেখা মেলে নওগাঁর সাপাহার উপজেলা সদর ইউপির পিছলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। দীর্ঘদিন ধরে রিংকূপটি পরিত্যক্ত অবস্থায় থাকলেও এর রক্ষণাবেক্ষণ করার কেউ নেই। খেলার ছলে শিশুদের জন্য এটি যেকোনো মুহূর্তে হতে পারে মৃত্যুর কোলে ঢলে পড়ার পথ।

বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থী ও আশপাশের মানুষেন পানীয় জলের প্রয়োজন মেটানোর জন্য পাকিস্তান আমলে ওই বিদ্যালয় মাঠের এক কোনায় একটি রিংকূপ স্থাপন করা হয়। এর পর হতে ওই কূপ থেকে সবাই তাদের নিজ নিজ প্রয়োজনে পানীয় জল এর প্রয়োজন মেটাত। কিন্তু উন্নত ডিজিটাল যুগে বেশ কিছুদিন আগে ওই বিদ্যালয় মাঠে একটি টিউবওয়েল স্থাপন করায় রিংকূপটি আর তেমন কাজে আসে না, আস্তে আস্তে কূপটি পরিত্যক্ত হয়ে পড়ে। বর্তমানে কূপটির এক পাশের রিং ভেঙে সম্পূর্ণ খোলা অবস্থায় অরক্ষিত হয়ে রয়েছে। 

এলাকার সচেতন মহল মনে করছেন, প্রতিদিন বিদ্যালয়ে আসা কোমলমতি শিশুরা খেলার ছলে যেকোনো মুহূর্তে ওই কূপে পড়ে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। অরক্ষিত ওই কূপটি বন্ধ করে দেয়ার জন্য এলাকার তারা বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।

Advertisement

ডেইলি বাংলাদেশ/জেএইচ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!