ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

অন্যের স্ত্রীকে নিয়ে পলায়ন, জুতার মালা পরিয়ে মূত্রপান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৩২, ১ অক্টোবর ২০১৯
অন্যের স্ত্রীকে নিয়ে পলায়ন, জুতার মালা পরিয়ে মূত্রপান

বিবাহিত নারীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে এক ব্যক্তিকে মাথা ন্যাড়া এবং মূত্রপান করানোর পর জুতার মালা পরিয়ে গ্রাম ঘোরানো হয়েছে। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

শুধু ওই ব্যক্তি নয় সংশ্লিষ্ট নারীর ওপরও নির্যাতন চালায় অভিযুক্তরা। শুধু তাই নয়, তাদেরকে রাতভর বন্দী করে রাখা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ নির্যাতনের শিকার নারী-পুরুষকে উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই নারীসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের উদয়পুর শহরের একটি বস্তিতে গত রোববার এমন ঘটনা ঘটেছে। পুলিশ বলছে, প্রথম স্বামীকে ‘ক্ষতিপূরণ’ না দিয়েই তার স্ত্রীকে নিয়ে পালিয়ে যায় ওই ব্যক্তি। তারপর থেকেই নারীর প্রথম স্বামী এর প্রতিশোধ নেয়ার সুযোগ খুঁজছিলেন।

Advertisement

গত শনিবার রাতে পালিয়ে যাওয়া যুগলকে অপহরণ করে একটি ঘরে আটকে রেখে নারীর প্রথম স্বামী এবং তার আত্মীয়-স্বজনেরা রাতভর তাদের ওপর নির্যাতন চালায়। পরে রোববার সকালে ওই যুগলকে জনসমক্ষে নিয়ে এসে তাদের হেনস্থা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

তাকে জোর করে মূত্রপান করানো হয়েছে বলেও অভিযোগ করেছেন ওই ব্যক্তি। তিনি ১২ জনের বিরুদ্ধে অপহরণ, শারীরিক নির্যাতন ও বিকৃত যৌনতার অভিযোগ এনেছেন। ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ডেইলি বাংলাদেশ/এমএইচ 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!