ঢাকা,  বৃহস্পতিবার   ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

অনার্স তৃতীয় বর্ষের মনোবিজ্ঞান বিভাগের ফল প্রকাশ

ঢাকা কলেজ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১৩, ১০ ফেব্রুয়ারি ২০২০
অনার্স তৃতীয় বর্ষের মনোবিজ্ঞান বিভাগের ফল প্রকাশ
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের ২০১৮ সালের মনোবিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের নিয়মিত, অনিয়মিত, মানোন্নয়ন ফল প্রকাশ হয়েছে।

সাত কলেজের ওয়েবসাইটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহলুল হক চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে জানানো হয়, পরীক্ষায় ২২১ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হন ২১৫ জন। পাসের হার ৯৭ দশমিক ২৯ শতাংশ। ফলাফল এ ওয়েবসাইটে (http://7college.du.ac.bd/result/index.php) জানা যাবে। এছাড়া ফলাফল নিরীক্ষণের জন্য আগামী ৫ মার্চের মধ্যে প্রয়োজনীয় তথ্য প্রমাণাদিসহ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

Advertisement

এর আগে ২০১৮ সালের অনার্স তৃতীয় বর্ষের অর্থনীতি, ইসলামিক স্টাডিজ, দর্শন, আরবি, সমাজবিজ্ঞান, ইংরেজি বিভাগের ফলাফল প্রকাশ হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!