ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

রাসায়নিক কারখানায় গ্যাস লিক: নিহত ৯, আহত ২ শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৫৮, ৭ মে ২০২০
রাসায়নিক কারখানায় গ্যাস লিক: নিহত ৯, আহত ২ শতাধিক
ছবি: সংগৃহীত

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশের একটি রাসায়নিক কারখানায় বিষাক্ত গ্যাস লিক হয়ে অন্তত নয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই এলাকার বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। আহত অবস্থায় প্রায় ২০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিশাখাপত্তনমের এলজি পলিমার ইন্ডিয়া (প্রা.) লিমিটেড নামে প্রতিষ্ঠানটিতে এ দুর্ঘটনা ঘটে।
 
ওই কেমিক্যাল প্ল্যান্টের কর্মকর্তারা জানিয়েছেন, ওই বহুজাতিক প্রতিষ্ঠান থেকে একধরণের উদ্ভিদ থেকে নির্গত রাসায়নিক থেকেই ওই বিষাক্ত গ্যাস তৈরি হয়েছে আর সেটিই কোনোভাবে বাইরের বাতাসে মিশে যাওয়াতেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি হয়েছে। এতে ওই এলাকার বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছেন।

রাসায়নিক প্ল্যান্টটির কর্মকর্তারা আরো জানিয়েছেন, ওই প্লান্ট থেকে যে গ্যাস লিক হচ্ছে তা প্রথম টের পান এলাকার কাছাকাছি থাকা স্থানীয় বাসিন্দারাই।

ভেঙ্কটাপুরাম গ্রামের বাসিন্দারাই জানান যে, তাদের চোখ হঠাৎ করে খুব জ্বালা করতে শুরু হয়েছে ও নিশ্বাস-প্রশ্বাসে ভয়ঙ্কর কষ্ট হচ্ছে। এরপরেই অসুস্থ হয়ে পড়া ওই ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

জানা গেছে, প্লান্টটি মূলত পলিসট্রিন তৈরি করে, যা দিয়ে বিভিন্ন ধরণের প্লাস্টিকের খেলনা এবং অন্যান্য প্লাস্টিকের জিনিস তৈরি করা হয়।

উদ্ধারকারীদের তোলা মোবাইল ভিডিওতে দেখা গেছে ওই এলাকায় কমপক্ষে ১০ জন ব্যক্তি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে রয়েছেন। এর ফলে হতাহতের সংখ্যা আরো বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি, এনএনআই
 

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ/টিআরএইচ/মাহাদী
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!