[ দেশজুড়ে ]
ট্রেনের টিকেটসহ ধরা খেলেন দুই কালোবাজারি
ছবি: ডেইলি বাংলাদেশ
জামালপুরের দেওয়ানগঞ্জে ট্রেনের টিকেটসহ দুই কালোবাজারিকে আটক করেছে র্যাব। রোববার দুপুরে দেওয়ানগঞ্জ বাজার রেলস্টেশন থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- জেলার ইসলামপুর উপজেলার রহরকান্দা গ্রামের আব্দুল মান্নানের ছেলে সেজু ও গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ভাটিয়াপাড়া গ্রামের কুতুব মণ্ডলের ছেলে মাসুদ রানা।
র্যাব-১৪, জামালপুর ক্যাম্পের স্কোয়াড অধিনায়ক এএসপি জোনাঈদ আফ্রাদ জানান, দুপুরে দেওয়ানগঞ্জ বাজার রেলস্টেশন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রেলস্টেশনের মেসার্স কালিম স্টোরের সামনে থেকে ১২টি টিকেটসহ মাসুদ ও সেজুকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে জামালপুর রেলওয়ে থানায় একটি মামলা করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!