[ ভ্রমণ ]
চীনের ভিসা প্রত্যাশী বাংলাদেশিদের জন্য সুখবর
ফাইল ছবি
চীনের স্বল্পমেয়াদি ভিসা প্রত্যাশী বাংলাদেশিদের ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে না।
শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছে ঢাকার চীনা দূতাবাস।
পোস্টে বলা হয়েছে, চীনা ভিসা আবেদনকারীদের আরও সুবিধার জন্য একক বা ডাবল এন্ট্রি স্বল্পমেয়াদি ভিসার (১৮০ দিনের কম থাকা) ক্ষেত্রে আগামী ২ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ থেকে ছাড় দেওয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এনকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!