ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ ভ্রমণ ]

তুষারপাত হলো মানালিতে, যাবেন নাকি এই শীতে?

ভ্রমণ ডেস্ক
প্রকাশিত: ১১:০৯, ২১ ডিসেম্বর ২০২১
তুষারপাত হলো মানালিতে, যাবেন নাকি এই শীতে?
ছবি: সংগৃহীত

শীতের মৌসুম বলে কথা, তুষারপাত হবে এমনটাই স্বাভাবিক। ডিসেম্বরের শুরুতেই দেখা গিয়েছিল বরফে ঢাকা পড়েছে ভারতের হিমাচল প্রদেশের একাধিক অংশ। এবার গত সপ্তাহে তুষারপাত হলো মানালিতে। আর তাতেই খুশি পর্যটকদের শুরু করে স্থানীয় ব্যবসায়ীরা।

বাংলাদেশিদের বিদেশ ভ্রমণে ভারত শীর্ষে রয়েছে। আর শীত মানেই যেন মানালি! করোনাভাইরাসের প্রকোপের কারণে ভাঁটা এসেছিল পর্যটন শিল্পে। কিন্তু এই তুষারপাত হাসি এনেছে পর্যটক ও স্থানীয় ব্যবসায়ীরা। মানালির ম্যাল ভরে যায় বরফে। তারই মধ্যে আনন্দে মেতে ওঠে সবাই।

গত ৬ ডিসেম্বরও  তুষারপাতে ঢাকা পড়েছিল উত্তর ভারতের তিনটি রাজ্য। হিমাচল প্রদেশের সিমলায় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়ে ছিল সেইদিন। সিমলা থেকে ৯ কিলোমিটারের দূরত্বে অবস্থিত কুফরি নারকান্দা ঢেকে গিয়েছিল সাদা বরফের চাদরে। কিন্তু মানালিতে যে তুষারপাত হয়েছিল তার কোনো খোঁজ পাওয়া যায়নি। কিন্তু এবার আর পর্যটকদের নিরাশ করল না হিমাচল প্রদেশ। শেষমেষ মানালিও ঢাকা পড়ল বরফে।

তুষারপাতের সঙ্গে সঙ্গে কমতে শুরু করেছে তাপমাত্রা। এরই মধ্যে লাহুল উপত্যকায় তাপমাত্রা মাইনাস ৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। ক্রিসমাসের আগে এত ঠাণ্ডায় পর্যটকরা আসবেন কিনা এই চিন্তা ঘিরে ধরেছে অনেকেই।

সিমলাতেও এখন পর্যটকদের ভিড়। তবে আনন্দের বিষয়ও রয়েছে এরই মধ্যে। প্রায় কয়েক বছর পর ‘সাদা ক্রিসমাস’ উৎযাপন করতে চলেছে সিমলাবাসী। তবে চলতি বছরের অক্টোবর মাসেও হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের একাধিক জায়গায় ভারী বর্ষণ ও তুষারপাত হয়েছিল। তবে সেটা মৌসুম ছিল না।

তবে যেতে রাখা ভালো, গত বর্ষায় হিমাচল প্রদেশের রোটাং পাসসহ একাধিক রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল পর্যটকদের জন্য। জানানো হয়েছে, ২০২২ সালের এপ্রিলের আগে তা আর খুলছে না।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!