ঢাকা,  মঙ্গলবার   ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

তিতুমীর কলেজে নেই ক্যান্টিন

তিতুমীর কলেজ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩২, ১৬ অক্টোবর ২০১৯
তিতুমীর কলেজে নেই ক্যান্টিন
ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালীতে আছে সরকারি তিতুমীর কলেজ। এই কলেজে পড়ছেন ৫৮ হাজার শিক্ষার্থী। প্রতিদিন হাজারো শিক্ষার্থীর পদচারণায় মুখর থাকে এই কলেজ। তবে এসব শিক্ষার্থীদের জন্য নেই কোনো ক্যান্টিন। এ কারণে চরম দুর্ভোগ পোহাতে হয় শিক্ষার্থীদের।

ক্লাস চলাকালীন সময় ক্যাম্পাসে থাকতে হয়। সকালের নাস্তা, দুপুরের খাবারের জন্য যেতে বাইরে। নিম্নমানের রেস্তোরা, ফুটপাতে ভ্রাম্যমাণ দোকানের ফুচকা, সিঙ্গারা, সমুচা খেয়ে সময় পার করেন তারা।

অন্যদিকে, কলেজের ছাত্রাবাসগুলোতেও নেই কোন ক্যান্টিন। তাই শিক্ষার্থীদের বাধ্য হয়েই হলের আশেপাশের বিভিন্ন রেস্তোরাঁয় চড়া দামে খাবার খেতে হয়।

Advertisement

ক্যাম্পাসে ক্যান্টিনের চরম দুর্ভোগ প্রশাসন দেখেও না দেখার ভান করছে। শিক্ষার্থীরা আন্দোলন করলে বার বার সমস্যার সমাধানের আশ্বাস দিলেও বাস্তবে এর কোনো প্রতিকার নেই।

১ম বর্ষের শিক্ষার্থী মামুন সোহাগ বলেন, ক্লাস শেষে দুপুরবেলা সিঙ্গারা, সমুচা খেতে মোটেই ভালো লাগে না। কিন্তু কী আর করা! কলেজে তো ক্যান্টিন নেই, তাই বাধ্য হয়ে এসব খাবার খেতে হয়।

১ম বর্ষের শিক্ষার্থী সুমাইয়া জাহান ইজান বলেন, কলেজে ক্যান্টিন তো নেই সঙ্গে সুপেয় পানিরও ব্যবস্থা নেই। ফলে আমাদের মেয়ে হয়েও গেইটের বাইরে গিয়ে টং দোকানে পানি খেতে হয়। ক্ষুদা লাগলেও ক্যান্টিন না থাকায় বাইরে খাবার ক্ষেতে হয়।

কলেজের অধ্যক্ষ প্রফেসর আশরাফ হোসেন জানান, তিতুমীর কলেজে আগে ক্যান্টিন ছিল। ক্যান্টিন পরিচালনা করা হতো বাইরের লোক দিয়ে। কলেজ কিছু ভর্তুকি দিত। কিন্তু এখন ক্যান্টিন পরিচালনার জন্য বাইরের কেউ আগ্রহ দেখায় না। সে কারণে চালু করাও যাচ্ছে না।

তিনি জানান, কলেজ প্রশাসন এ ব্যাপারে তৎপর রয়েছেন। ক্যান্টিনের বিষয়ে আবারও দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!