[ দেশজুড়ে ]
টাঙ্গাইলে ট্রাকে আগুন, হেলপার আহত
খাদে পড়ে থাকা ট্রাক ও ঝলন্ত খড়
টাঙ্গাইলের কালিহাতীতে একটি ট্রাকে আগুন ধরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এ ঘটনায় ট্রাকের হেলপার লিটন মিয়া আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে ওই উপজেলার পালিমা বাজারে এ ঘটনা ঘটে।
কালিহাতী ফায়ার স্টেশনের কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম বলেন, খরভর্তি ট্রাকটি কালিহাতী থেকে ভূঞাপুর যাচ্ছিল। পালিমা বাজার পার হওয়ার সময় ট্রাকটিতে আগুন ধরে যায়। এতে ট্রাকে থাকা খড় পুড়ে যায়
তিনি আরো জানান, আগুন নেভাতে চালক ট্রাকটি সড়কের পাশের খাদে ফেলে দেন। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে বাজারের বিদ্যুতের তার থেকে আগুন লেগেছে। আহত হেলপারকে হাসপাতালে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!