ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে ফাঁস দিলো অন্তঃসত্ত্বা গৃহবধূ

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৮, ১৯ মে ২০২০
স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে ফাঁস দিলো অন্তঃসত্ত্বা গৃহবধূ
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁর আত্রাইয়ে স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে অন্তঃসত্ত্বা গৃহবধূ চায়না রানী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার রাতে উপজেলার হাটকালুপাড়া ইউপির বড়দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে নওগাঁ মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিয়েরপর থেকে চায়না রাণীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলো পরিবারের লোকজন। মেয়ের পরিবারের ধারণা ছিলো সন্তান হলে তাদের সমস্যাগুলো দূর হবে কিন্তু সাত মাসের অন্তঃসত্ত্বা হবার পরও বিভিন্ন নির্যাতনের শিকার হতে হয়েছে চায়না রাণীকে।

Advertisement

অন্যান্য দিনের মতো সোমবার রাতে স্বামী নির্যাতন করে রোগী দেখার নাম করে বাইরে চলে গেলে শয়নকক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন চায়না। স্বামী ষষ্ঠি কুমার আনুমানিক রাত ১টার দিকে বাড়ি এসে ঘরের দরজা ভেতর থেকে আটকানো দেখে এবং ডাকাডাকি করেন।

কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে দিয়ে দেখেন ফ্যানের সঙ্গে ঝুলছে চায়না। তার চিৎকার শুনে প্রতিবেশীরা এসে ঘরের টিন খুলে মরদেহ উদ্ধার করে। 

আত্রাই থানার ওসি মোসলেম উদ্দিন বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ মর্গে পাঠানো হয়েছে। রিপোট এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!