ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

স্বাদ পরিবর্তনে ‘তান্দুরি চা’

আঁখি আক্তার
প্রকাশিত: ১৮:৩১, ১৪ নভেম্বর ২০১৯
স্বাদ পরিবর্তনে ‘তান্দুরি চা’
ছবি: সংগৃহীত

তান্দুরি চায়ের কথা শুনেছেন নিশ্চয়! খেতে অসাধারণ হয় এই চা। একবার খেলে ভিন্ন স্বাদের এই চা আপনাকে বারবারই তৈরি করতে হবে।

তাই আজ সাধারণ চা ভুলে তৈরি করে ফেলুন তান্দুরি চা। চলুন তবে জেনে নেয়া যাক তান্দুরি চা তৈরির সহজ রেসিপিটি-

উপকরণ: দুধ দেড় কাপ, পানি দেড় কাপ, চা পাতা ২ টেবিল চামচ, চিনি ২ চা চামচ, লেবু পাতা ১ টেবিল চামচ, পুদিনা পাতা ১ টেবিল চামচ, চা মসলা স্বাদ অনুযায়ী, তন্দুরির জন্য প্রয়োজনীয় একটি মাটির পাত্র।

প্রণালী: মাটির পাত্রটিকে আগুনের আঁচে বসিয়ে রাখুন দশ মিনিট। চায়ের জন্য পানি একটু ফুটতে শুরু হলে তাতে চিনি, চা পাতা, লেবু পাতা, পুদিনা পাতা ও চা মসলা মেশান। সব মসলা মিশে পানি সম্পূর্ণ ফুটে এলে এবার তাতে দুধ মেশান ও আরো দু’মিনিট আঁচে বসিয়ে রাখুন।

গরম মাটির পাত্রটি আর একটি বড় মাটির পাত্রে রাখুন। এবার ছাঁকনি দিয়ে ছেঁকে চা ঢেলে দিন। এই অবস্থায় ফোটান আরো কিছুক্ষণ। এবার মাটির পাত্রে ঢেলে গরম গরম পরিবেশন করুন।

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!