ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত, আহত ২

ঈশ্বরদী( পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৬, ২৬ অক্টোবর ২০২৬
ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় মাছ ব্যবসায়ী নিহত, আহত ২
ছবি - ডেইলি বাংলাদেশ

 

পাবনার ঈশ্বরদীতে ট্রাক ও ইঞ্জিনচালিত ভটভটির সংঘর্ষে আতিকুর রহমান (৪০) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

সোমবার (২৬ অক্টোবর) সকালে দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের রূপপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আতিকুর রহমান উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের চক আল্লাদী গ্রামের মোবারক হাজির ছেলে। আহতরা হলেন একই গ্রামের নাসিম উদ্দীন (৪২) ও আটঘরিয়া উপজেলার খামার কোদালিয়া এলাকার সেলিম হোসেন (৪২)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে মুলাডুলি মৎস্য আড়ত থেকে মাছ কিনে ভটভটিতে করে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন তাঁরা। পথে রূপপুর মোড়ে পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক ভটভটিটিকে ধাক্কা দেয়। এতে ভটভটি থেকে ছিটকে পড়ে তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আতিকুর রহমানকে মৃত ঘোষণা করেন।

পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


 

ডেইলি-বাংলাদেশ/পাবনা
ট্যাগ: পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!