[ দেশজুড়ে ]
সুবর্ণচরে পুকুরপাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
নোয়াখালীর সুবর্ণচর থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টায় ৩নম্বর চরক্লাক ইউপির ৪নম্বর ওয়ার্ডের কেরামতপুর গ্রামের সড়কের পাশের একটি পুকুরের পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
চরজব্বর থানার ওসি শাহেদ উদ্দিন জানান, স্কুলে যাওয়ার পথে এক ছাত্র পুকুরপাড়ে মরদেহটি দেখতে পায়। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহ এর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে পূর্ব শক্রতার জেরে কেউ যুবকটিকে হত্যা করে মরদেহটি এখানে ফেলে যায়।
ডেইলি-বাংলাদেশ/জেএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!