ঢাকা,  শনিবার   ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

সঠিক মানুষের দেখা পেলেই বিয়ে করবো

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯:১৮, ১৫ মার্চ ২০২০
সঠিক মানুষের দেখা পেলেই বিয়ে করবো
আনুশকা শেঠি

ভারতের জনপ্রিয় অভিনয়শিল্পী আনুশকা শেঠি। অভিনয় ক্যারিয়ারে অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। তবে তিনি সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন বাহুবলি সিনেমার মাধ্যমে। কয়েকদিন ধরেই এই নায়িকার প্রেম ও বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। তবে আনুশকা জানান, সঠিক মানুষ পেলেই বিয়ে করবেন। 

কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের প্রেমের কথা স্বীকার করেন তিনি। তবে সেই প্রেম এখন আর টিকে নেই বলেও জানান আনুশকা। তিনি বলেন, আনুমানিক ২০০৮ সালের দিকে একটি মধুর প্রেমের সম্পর্কে ছিলাম। আমরা যদি এখনো সম্পর্কে থাকতাম সেক্ষেত্রে হয়তো নাম প্রকাশ করতে পারতাম।

প্রেম ভেঙে যাওয়ার কারণ জানিয়ে আনুশকা বলেন, আমরা একজন অন্যজনের ইচ্ছাতেই এমন সিদ্ধান্ত নিয়েছিলাম। এখনো এই সম্পর্ক খুব সম্মানজনক পর্যায়ে রয়েছে। তবে আমি যেদিন বিয়ে করবো সবাইকে জানিয়ে করবো। তারকাদের বিয়ে নিয়ে উৎসাহ থাকা স্বাভাবিক। কিন্তু গুঞ্জন ছড়ানো ঠিক না।

Advertisement

বিয়ের পরিকল্পনা নিয়ে নায়িকা বলেন, বিয়ে খুবই পবিত্র বিষয়। এতে দু’জন মানুষের মধ্যে বন্ধন তৈরি হয়। অপেক্ষায় রয়েছি, সঠিক মানুষের দেখা পেলেই বিয়ে করবো।

অভিনেতা প্রভাসের সঙ্গে আনুশকার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে বেশ কিছুদিন আগে। তবে সেটি শুধুই গুঞ্জন ছিলো। এরপর ভারতীয় এক ক্রিকেটারকে বিয়ে করছেন নায়িকা- এমন খবর চাউর হয়। তবে সেসব গুঞ্জন আর বাস্তবে রূপ নেয়নি। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!