ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ খবর ]

শরীরের তাপমাত্রা বেশি, সরাসরি হাসপাতালে দুই বিদেশফেরত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:১৩, ২১ মার্চ ২০২০
শরীরের তাপমাত্রা বেশি, সরাসরি হাসপাতালে দুই বিদেশফেরত
ছবি: ডেইলি বাংলাদেশ

শরীরের তাপমাত্রা বেশি থাকায় সংযুক্ত আরব আমিরাত থেকে আসা দুই প্রবাসীকে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

শনিবার দুপুরে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে আসেন তারা। 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বিমানবন্দরের থার্মাল স্ক্যানারে শরীরের তাপমাত্রা বেশি থাকায় তাদের সরাসরি রাজধানীর উত্তরার বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/টিআরএইচ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!