ঢাকা,  শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কোথায় ও কবে হবে বিশ্বকাপে বাংলাদেশের পাঁচ ম্যাচ

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৮:২৩, ২ অক্টোবর ২০২৬
কোথায় ও কবে হবে বিশ্বকাপে বাংলাদেশের পাঁচ ম্যাচ
ছবি: সংগৃহীত

আসছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপিং এবং সূচি প্রকাশ করা হয়েছে। ২০২৭ সালের ২ অক্টোবর শুরু হবে ক্রিকেটের বিশ্বআসর। ২১ নভেম্বর মাঠে গড়াবে ফাইনাল ম্যাচ। বিশ্বকাপে বাংলাদেশ খেলবে গ্রুপ ‘বি’ তে।

৮ অক্টোবর ইংল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ, খেলা হবে উইন্ডহোকে। এরপর ১২ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, খেলা কুগোম্পো সিটিতে। পরের ম্যাচ ১৬ অক্টোবর, বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ভেন্যু ডারবান।

Advertisement

পরের ম্যাচটাও ডারবানেই খেলবে বাংলাদেশ, ১৯ অক্টোবরের ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ এবার স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বে বাংলাদেশের সর্বশেষ ম্যাচ ২৩ অক্টোবর, সোয়ানেতে, প্রতিপক্ষ বাছাইপর্ব পার করে আসা দল। গ্রুপের সেরা ৩টি করে দলের সাথে সেরা ৭ম দল নিয়ে হবে সুপার সেভেন। গ্রুপ পর্বে ১২ দলের মধ্যে সেরা ৭ দল যাবে সুপার সেভেনে। সেখান থেকে সেরা চার দল নিয়ে সেমিফাইনাল এবং দুই সেমিতে জয়ী দুই দল যাবে ফাইনালে।

২ অক্টোবর শুরু হওয়া বিশ্বকাপের ফাইনাল আগামী ২১ নভেম্বর। ১৪ দলের বিশ্বকাপের বাকি আছে আর ঠিক এক বছর।

একনজরে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের সূচি

৮ অক্টোবর, ইংল্যান্ড-বাংলাদেশ, উইন্ডহোক ১২ অক্টোবর, নিউজিল্যান্ড-বাংলাদেশ, কুগোম্পো সিটি ১৬ অক্টোবর, শ্রীলঙ্কা-বাংলাদেশ, ডারবান ১৯ অক্টোবর, দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ, ডারবান ২৩ অক্টোবর, বাংলাদেশ-কোয়ালিফায়ার বি, সোয়ানে।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!