ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বিপিএল

ক্রিকেটারদের দ্রুত পারিশ্রমিক নিশ্চিতে কথা বলছে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:২২, ১ জানুয়ারি ২০২৫
ক্রিকেটারদের দ্রুত পারিশ্রমিক নিশ্চিতে কথা বলছে বিসিবি
ফটো- ডেইলি বাংলাদেশ

নিয়ম অনুযায়ী, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগে ক্রিকেটারকে তাদের পারিশ্রমিকের ৫০ শতাংশ বুঝিয়ে দিতে হবে। ২৫ শতাংশ টুর্নামেন্ট চলাকালীন এবং শেষে কিস্তি টুর্নামেন্ট শেষের পর বুঝিয়ে দিতে হবে। অথচ একাদশ আসর মাঠে গরালেও সাত ফ্র্যাঞ্চাইজির কোনো ক্রিকেটার তাদের পারিশ্রমিকের কিছুই পাননি। 

পারিশ্রমিক প্রসঙ্গে এবার মুখ খুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। তিনি জানান,  ক্রিকেটারদের দ্রুত পারিশ্রমিক নিশ্চিত করতে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে কথা বলছে বিসিবি।

এর আগে গত সোমবার বিপিএলের উদ্বোধনী দিন ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পারিশ্রমিক না পাওয়া প্রসঙ্গে সংবাদ সম্মেলনে কথা বলেছিলেন দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়। বিষয়টি নিয়ে ইতিবাচকভাবে চিন্তার বিষয়ে তিনি সবাইকে তাগিদ দেন।

Advertisement

বিজয় বলেন, ‘না, আমরা এখনো পাইনি। কেউই পায়নি। আমার মনে হয়, মাত্র শুরু হয়েছে বিপিএলটা। আমরা আসলে কোনো প্রশ্ন বা কোনো জটিলতা না তুলি। ক্রিকেটাররাও এটা চাই না। বিপিএলটা বিশ্বের সবাই দেখে। এরকম কোনো খবর না আসুক বা আমাদের দেখতে না হোক বিশ্ব ক্রিকেটে পারিশ্রমিক না পাওয়া নিয়ে কোনো খবর আসছে। আমরা ইতিবাচকভাবে চিন্তা করি। একটা গোছালো পরিবেশ তৈরি হবে।’ 

২০১২ সালে বিপিএলের উদ্বোধনী আসরে খেলা বিদেশি ক্রিকেটাররা পারিশ্রমিক না পাওয়ায় বিসিবিকে মামলার হুমকি দিয়েছিল ফিকা। এক যুগ পেরিয়ে গেলেও বিষয়টির স্থায়ী সুরাহা হয়নি। 

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ক্রিকেটারদের পারিশ্রমিক ঠিকঠাক না দেওয়া যেন অবধারিত এক ঘটনা। গত আসরে খেলা ১৫ বিদেশি ক্রিকেটার সময় মতো নিজেদের অর্থ বুঝে পাননি। ক্রিকেটারদের অধিকার আদায়ের আন্তর্জাতিক সংগঠন ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ফিকা) কাছে তারা অভিযোগ করেছিলেন। 
 

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!