শুরুর আগের দিন টিকিট বিক্রির ঘোষণা দেয় বিসিবি। বিলম্বিত এমন সিদ্ধান্তে গ্যালারিতে বসে খেলা দেখতে চাওয়া মানুষদের মাঝে তৈরি হয়েছিল ক্ষোভ। অনেকেই ব্যাংক ও বুথে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও টিকিট পাননি বলে অভিযোগ করেন।
পরিস্থিতি সামলাতে টিকিট বিক্রির জন্য নতুন আরেকটি বুথ স্থাপনের বিষয়ে জানিয়েছে বিসিবি। সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে বলা, বিপিএলে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুই ম্যাচের টিকিট মিরপুর ১২ নম্বরের সিটি ক্লাব গ্রাউন্ড সংলগ্ন স্থানে একটি অতিরিক্ত বুথ স্থাপিত হয়েছে। সকাল ৮টা থেকে বুথ খোলা থাকবে।
.png)
পাশাপাশি শের-ই-বাংলার ইনডোর স্টেডিয়াম সংলগ্ন জাতীয় সুইমিং কমপ্লেক্সের বুথেও টিকিট পাওয়া যাবে। তবে আজ ব্যাংক বন্ধ থাকায় মধুমতি ব্যাংকের নির্ধারিত শাখায় টিকিট পাওয়া যাবে না।