আর্জেন্টাইন কোচ সিমিওনে ২০১১ সালের ডিসেম্বরে অ্যাথলেটিকোতে যোগ দিয়েছিলেন। তার অধীনে স্প্যানিশ ক্লাবটি ২০১৪ ও ২০২১ সালে লা লিগায় শিরোপা জয় করেছিল।
রেকর্ড সম্পর্কে সিমিওনে বলেছেন, ‘এটা দারুণ এক মুহূর্ত। ছেলেরা অনেক দায়িত্ব নিয়ে খেলছে। তাদের কাছে যা প্রয়োজন সেটাই তারা পূরণ করছে। আমি দারুণ এক মানসিক স্বস্তিতে আছি। এই জায়গাটা আমি দারুণ পছন্দ করি।’
.png)
দ্বিতীয়ার্ধে অ্যাথলেটিকোর হয়ে উজ্জীবিত পারফরমেন্স উপহার দিয়েছেন সিমিওনের ছেলে গিওলিয়ানো সিমিওনে। বাবার বিরল কৃতিত্বে তার ভাষ্য, ‘৭০০ নম্বর অনেক বড় বিষয়। এজন্য তাকে অভিনন্দন। এই জয়টা বাবার জন্য। একইসঙ্গে পুরো দল ও সমর্থকরাও এই কৃতিত্বের অংশ।’