ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

টেন হাগের কাছে ক্ষমা চেয়েছেন ফের্নান্দেস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৪০, ৪ নভেম্বর ২০২৪
টেন হাগের কাছে ক্ষমা চেয়েছেন ফের্নান্দেস
ব্রুনো ফের্নান্দেস (বামে) ও এরিক টেন হাগের ছবিটি এখন শুধুই অতীত

ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের পদ থেকে সম্প্রতি বরখাস্ত হয়েছেন এরিক টেন হাগ। এ ঘটনার পর ডাচম্যানকে ফোন করে ক্ষমা চেয়েছেন দলটির মিডফিল্ডার ব্রুনো ফের্নান্দেস। 

ইংলিশ প্রিমিয়ার লিগে গত সোমবার টেন হাগের বরখাস্তের পর ইউনাইটেড তাদের প্রথম ম্যাচে চেলসির সঙ্গে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে। রেড ডেভিলদের হয়ে ফের্নান্দেস পেনাল্টি থেকে গোল করেন।

পর্তুগিজ এই ফুটবলার য়েন হাগের বরখাস্ত হওয়ার পেছনে নিজের ও সতীর্থদের দায় দেখছেন। গণমাধ্যমকে তিনি বলেন, ‘যখনই আপনি একজন ম্যানেজারকে চলে যেতে দেখেন তখনই আপনাকে নিজের উপর কিছু দোষ নিতে হবে। কারণ দলটি এতটা ভালো করছে না। ১৫ জন খেলোয়াড়ের চেয়ে একজন ম্যানেজারকে সরিয়ে দেওয়া সহজ।’

Advertisement

‘আমি ম্যানেজারের (টেন হাগ) সঙ্গে কথা বলেছিলাম। তার কাছে ক্ষমা চেয়েছিলাম। উনার চলে যাওয়ায় আমি হতাশ হয়েছিলাম। তাকে সাহায্যের চেষ্টা করেছি। আমি গোল করছিলাম না, আমরা গোল না করায় আমি নিজেকে দায়ী মনে করি। ম্যানেজার চলে গেলে এটা ক্লাবের কারো জন্যই ভালো নয়। দলটি সেরা অবস্থানে নেই। ফলাফল সেরা নয় এবং ম্যানেজারকেই এজন্য মূল্য দিতে হয়।’

টেন হ্যাগের বিদায়ের পর রুড ফন নিস্টেলরয়ের অধীনে ইউনাইটেড কারাবাও কাপে লেস্টার সিটিকে হারিয়েছে। প্রিমিয়ার লিগে চেলসির সাথে ড্র করেছে।

২০২২ সালের এপ্রিলে ইউনাইটেড কোচের দায়িত্ব নেন টেন হাগ। তার অধীনে ১২৭ ম্যাচে ৭০ জয়, ২৩ ড্র ও ৩৪ ম্যাচ হেরেছে ইউনাইটেড। গোল করেছে ২১৬টি, হজম করেছে ১৬৩টি।

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!