ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

গরমে অতিষ্ঠ ইউএস ওপেন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:০০, ২৯ আগস্ট ২০১৮
গরমে অতিষ্ঠ ইউএস ওপেন

ইউএস ওপেন শুরু হয়েছে সোমবার। মৌসুমের শেষ গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট ইউএস ওপেনের অবস্থা ‘ভয়ঙ্কর’ বলে বর্ণনা করা হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। বিশেষ করে টুর্নামেন্ট শুরুর দ্বিতীয় দিন মঙ্গলবার গরমে অতিষ্ঠ হয়ে পড়েছিল টেনিস খেলোয়াড়রা। এদিনের তাপমাত্রা পরিমাপ করা হয় ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

মঙ্গলবার নিউ ইয়র্কের ফ্ল্যাশিং মিডোজে গরমের তীব্রতা এতটাই প্রকট ছিল যে, একদিনেই পাঁচজন খেওয়ার প্রথম রাউন্ডের ম্যাচ না খেলে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

বিশ্ব টেনিস র‌্যাংকিংয়ের ৬০ নম্বর খেলোয়াড় জুলিয়েন বেনেতিয়াউ। চরম গরমের মধ্যে খেলেও এদিন তিনি জয় পেয়েছেন। কিন্তু গরমের তীব্রতা বর্ণনা করতে গিয়ে ফ্রান্সের এই খেলোয়াড় জানান, যারা এই গরমের মধ্যে না খেলে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, তারা সত্যিই সৌভাগ্যবান। এই গরমে দিনের মধ্যভাগে খেলা মোটেও উচিত নয়।

এই গরমের মধ্যে খেলে মঙ্গলবার দ্বিতীয় রাউন্ডের টিকিট কেটেছেন নোভাক জোকোভিচও। কিন্তু মার্টন ফুকসোভিচের বিপক্ষে ম্যাচ খেলার সময় বারবার বরফের তোয়ালে ব্যবহার করতে বাধ্য হয়েছেন সার্বিয়ান তারকা।

গরমে অন্যদের শারীরিক অবস্থার বর্ণনা করতে গিয়ে নোভাক জোকোভিচ বলেন, এমনটা দেখা সত্যিই খুব দুঃখজনক।

জোকোভিচের প্রতিপক্ষ ফুকসোভিচ জানালেন আরো ভয়ংকর তথ্য। তিনি বলেন, প্রতিটি পয়েন্টের পরই যেন আমি মরে যাচ্ছিলাম। টেনিসের জন্য এটা অনেক বেশি গরম। এটা খুব ভয়ঙ্কর।

ডেইলি বাংলাদেশ/এমএইচ/এসআই

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!