ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

সালাহ’র মাকে হুমকি!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৩৩, ২৯ আগস্ট ২০১৮
সালাহ’র মাকে হুমকি!

বিশ্বকাপের পর থেকেই মিশর ফুটবল ফেডারেশনের সঙ্গে মোহামেদ সালাহ’র সম্পর্ক মোটেই ভালো যাচ্ছে না। বিশেষত, বিশ্বকাপে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলায় সালাহ’র উপরে চটেছে ফেডারেশন। এই ইস্যুকে কেন্দ্র করে সালাহকে তার মা নিয়ে প্রকাশ্য হুমকি দিল খোদ ফুটবল বোর্ডের সদস্য! 

খালেদ লাতিফ নামের মিশর ফুটবল ফেডারেশনের অন্যতম একজন সদস্য সালাহকে হুমকি দিয়েছে। আর তাতে সালাহকে মনে করিয়ে দেয়া হয়, তার মা মিশরেই থাকবে। লতিফ তার টুইটার একাউন্টে টুইটে করে, আমি সালাহকে মনে করিয়ে দিতে চাই তোমার মা এখনো মিশরেই থাকে। তুমি বিদেশে আছো এবং যা ইচ্ছা তাই করতে পারো। যার বোঝার সে বুঝবে। 

কিছুদিন আগে সালাহ তার ফেসবুক একাউন্টে দুইটি ভিডিও শেয়ার করেন। এবং তাতে বিশ্বকাপ চলাকালীন অবস্থায় দলের খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে মিশর ফুটবল ফেডারেশনের উদাসীনতাকে তুলে ধরেন। তিনি বলেন এমনও হয়েছে, মধ্যরাতে আমার দরজায় অনেকে নক করেছে। যেটা রাশিয়া বিশ্বকাপে দলের নিরাপত্তার চরম গাফেলতি। এ সম্পর্কে বোর্ডকে জানানোর পর তারা এটিকে ভিন্ন ভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। 

ডেইলি বাংলাদেশ/এমএইচ/এসআই

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!