[ খেলা ]
ভয়ংকর ফিক্সার মুনাওয়ার উইন্ডিজে?
ক্রিকেটে ফিক্সিং নিয়ে করা আল জাজিজার রিপোর্টে বেরিয়ে আসে ভয়ংকর ফিক্সার অনিল মুনাওয়ারের কথা। তবে তার বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। তবে আইসিসি থেকে অনুরোধ জানানো হয় ভয়ংকর এই ফিক্সারের সম্পর্কে তথ্য উপাত্ত সংগ্রহের ব্যাপারে।
ভারত, পাকিস্তান, শ্রীলংকা এবং এশেজে ফিক্সিংয়ে জড়িত থাকার সন্দেহ প্রকাশ করা হয়েছে মুনাওয়ারের বিরুদ্ধে। যাকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।
আর মুনাওয়ার সম্পর্কেই চাঞ্চল্যকর তথ্য উপস্থান করেছে ডেইলি মিরর। তাদের দাবি, মুনাওয়ার এই মুহূর্তে উইন্ডিজে অবস্থান করছে। কেন না, সেখানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ(সিপিএল) অনুষ্ঠিত হচ্ছে। যদিও তারা তাদের দাবির পক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি। পুরোটাই অনুমান নির্ভর।
আল জাজিরার প্রতিবেদনে যেসব ফিক্সারের সম্পর্কে তথ্য দেয়া হয় তাদের প্রায় সবাইকে শনাক্ত করতে পারলেও মুনাওয়ারের পরিচয় রহস্যাবৃতই থেকে গেছে। এখন দেখার বিষয়, মুনাওয়ার রহস্য উইন্ডিজে উদ্ধার হয় কিনা!
ডেইলি বাংলাদেশ/এমএইচ/এসআই
ডেইলি-বাংলাদেশ/এম ইউ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!