[ খেলা ]
চ্যাম্পিয়নস লিগের ড্র বৃহস্পতিবার
ইউরোপের ক্লাবগুলোর শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হতে যাচ্ছে খুব দ্রুতই। ইউরোপের ৩২টি ক্লাবের অংশগ্রহণে জমজমাট এই লড়াইয়ের ড্র অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩০ আগস্ট।
চ্যাম্পিয়নস লিগে ৩২টি দল ৮টি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেয়। যার মধ্যে ২৬টি দল সরাসরি মূল পর্বে জায়গা করে নেয়। বাকি ৬টি দলকে খেলতে হয়েছে বাছাই পর্ব। যা অনুষ্ঠিত হয়েছে ২১ আগস্ট থেকে ২৮ আগস্ট। এর ফলে আগামীকাল ৩০ আগস্ট চ্যাম্পিয়নস লিগের ড্র’য়ের মাধ্যমে জানা যাবে কোন গ্রুপে কে থাকছে। ড্র অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে মোনাকোর গ্রিমালদি ফোরামে।
চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। গত মৌসুমে তারা হ্যাট-ট্রিক শিরোপা অর্জন করে। শুধু তাই নয় চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ শিরোপাধারীও স্পেনের এই দলটি। তারা সর্বোচ্চ ১৩ বার শিরোপা অর্জন করেছে।
ডেইলি বাংলাদেশ/এমএইচ/এসআই
ডেইলি-বাংলাদেশ/এম ইউ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!