অবসরের কথা জানিয়ে সাকিব বলেন, আমার মনে হয় টি-২০ তে আমি আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি। মিরপুর টেস্টে (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) খেলতে পারলে সেটি হবে আমার শেষ টেস্ট।
অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নিতে চান এ ক্রিকেটার। টি-২০ ফরম্যাট নিয়ে সাকিব বলেন, অধ্যায়টি স্মরণীয় ছিল. তবে এটি পরবর্তী প্রজন্মের কাছে মশাল প্রেরণ করার সময়।
.png)
২০০৬ সালের ২৮ নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে খুলনায় সাকিবের টি-২০ অভিষেক হয়। কিংসটাউনে গত ২৪ জুন আফগানিস্তানের বিপক্ষে শেষ টি-২০ খেলেছেন তিনি।
১২৯ ম্যাচের ১২৭ ইনিংসে ব্যাট হাতে ২৫৫১ রান করেছেন সাকিব। সর্বোচ্চ ৮৪। ২৩.১৯ গড় ও ১২১.১৮ স্ট্রাইক রেটে ব্যাট করা এ ক্রিকেটার ১৩বার অর্ধশতক পূরণ করেছেন।
বল হাতেও সমানতালে পারফর্ম করেছেন সাকিব। ১২৬ ইনিংস ১৪৯ বার উইকেট শিকারের আনন্দে মেতেছেন তিনি। দুইবার ৫ উইকেট পাওয়া এ অলরাউন্ডারের সেরা ফিগার ২০/৫। বোলিং গড় ২০.৯১ ও ইকোনমি ৬.৮১।
টেস্ট থেকে অবসরের ঘোষণা দিলেও সামনে আরো তিনটি টেস্ট পাচ্ছেন তিনি। কানপুরে কাল থেকে শুরু হতে যাওয়া টেস্ট ছাড়াও ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটি ম্যাচ পাবেন এ অলরাউন্ডার।