মায়ামির বিবৃতিতে বলা হয়, ‘মেডিকেল পরীক্ষার পর জানা গেছে মেসি ডান অ্যাঙ্কেলে লিগামেন্টে চোট পেয়েছেন। অধিনায়ককে কবে পাওয়া যাবে, সেটি নির্ভর করছে তিনি কত দ্রুত সেরে ওঠতে পারেন এবং সেগুলোর মূল্যায়নের ওপর।’
আর্জেন্টাইন সুপারস্টারের মাঠে ফেরার সময়ও অজানা। তবে বিরতিটা দীর্ঘ হতে পারে। তার রিকভারির ওপর নির্ভর করছে পরবর্তী সিদ্ধান্ত। ইনজুরির জন্য মাঠের বাইরে ছিটকে গেলেও মেসি ডান পায়ে এখনই অস্ত্রোপচার করাতে চান না।
.png)
কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে ইনজুরিতে মাঠ ছাড়তে বাধ্য হন এলএমটেন। সতীর্থদের নিয়ে শিরোপা উৎসব করলেও, দলের সাথে দেশে না ফিরে যুক্তরাষ্ট্রে পুনর্বাসন শুরু করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।