ঢাকা,  বৃহস্পতিবার   ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

নেইমারকে নিয়ে যে দুঃসংবাদ দিলেন ব্রাজিল কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:২১, ২৪ জুন ২০২৪
নেইমারকে নিয়ে যে দুঃসংবাদ দিলেন ব্রাজিল কোচ
নেইমার জুনিয়র

শুরু হয়ে গেছে কোপা আমেরিকার লড়াই। যেখানে নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে কাল মাঠে নামবে ব্রাজিল। মঙ্গলবার (২৫ জুন) সোফাই স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাতটায়।

এর আগে একই গ্রুপে প্যারাগুয়ের বিপক্ষে নামবে কলম্বিয়া। রাত ৪টায় এন আরজি স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচ। 

লিগামেন্ট ইনজুরি থেকে সেরে না ওঠায় ব্রাজিলের কোপা আমেরিকা স্কোয়াডে নেই নেইমার। ক্যাসেমিরো, এডারসন, রিচার্লিসনরা চোটের কারণে অনুপস্থিত। ব্রাজিলের সমর্থকরা যখন কোপার মতো বড় আসরে নেইমারকে মিস করছেন তখন দলটির কোচ দরিভাল জুনিয়র আলোচনায় তারকা এই ফুটবলারকে নিয়ে মন্তব্য করে। 

ব্রাজিলের নতুন এই কোচ জানান, আপাতত তার পরিকল্পনায় নেইমারের স্থান নেই। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে তরুণ ফুটবলারদের ওপরই আস্থা রাখতে চান তিনি। দরিভালের এমন মন্তব্যের পর নেইমারের পুনরায় জাতীয় দলে ফেরা নিয়েও জেগেছে শঙ্কা। 

নেইমারকে নিয়ে দরিভাল বলেন, ‘নেইমার ব্রাজিল ফুটবলের সম্পদ। তবে এখন বড়মাপের একটা পরিবর্তন চাই। তাকে বাদ দিয়ে নতুন মুখদের নিয়েই আমাকে কৌশল ঠিক করতে হবে। এই মুহূর্তে নেইমার আমার ভাবনায় নেই। ২০২৬ সালের বিশ্বকাপে হারানো গৌরব ফেরাতে হলে নতুন কিছু নিয়ে ভাবতে হবে। এই তরুণ ব্রাজিলের প্রতি অগাধ আস্থা রয়েছে আমার।’

দরিভাল না চাইলেও নিজের আইডল নেইমারের সঙ্গে খেলতে না পারায় হতাশা প্রকাশ করেছেন ব্রাজিলের তরুণ ফুটবলার এন্ড্রিক। তিনি বলেন, ‘কোপা আমেরিকার শিরোপা জেতা সহজ নয়। তবে আমরা আমাদের লক্ষ্যে অটুট এবং সেরাটা দিয়ে চেষ্টা করবো।’

তিনি আরো বলেন, ‘প্রথম টুর্নামেন্ট খেলছি। আমি রোমাঞ্চিত, কেননা এই জার্সি আমার জন্য বিশেষ কিছু। তবে নেইমারকে মিস করবো। কেননা তিনি আমার আইডল। আশা করি অদূর ভবিষ্যতে তার সঙ্গে খেলার সৌভাগ্য হবে।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!