চলতি মৌসুমের শেষ ম্যাচে আল ইত্তিহাদের মুখোমুখি হয়েছিল আল নাসর। ম্যাচটিতে জোড়া গোল করেছেন সিআর সেভেন। আর তাতেই ভেঙে দিয়েছেন আগের রেকর্ড।
সৌদি লিগের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোল করার রেকর্ডটি এখন রোনালদোর ঝুলিতে। ২০১৮-১৯ মৌসুমে আবদেররাজাক হামাদাল্লাহর করা ৩৪ গোলের রেকর্ড ভেঙে দিলেন সাবেক রিয়াল তারকা।
.png)
এদিকে নতুন ইতিহাস গড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন রোনালদো। তিনি লেখেন, ‘আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ডই আমার পেছনে ছোটে।’
উল্লেখ্য, ২০২৩ সালের জানুয়ারিতে ফ্রি ট্রান্সফারে আল নাসরে যোগ দেন রোনালদো। ক্লাবটির জার্সি গায়ে এখন পর্যন্ত ৬৯ ম্যাচে করেছেন ৬৪ গোল। আর চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৪ ম্যাচে রোনালদোর গোল সংখ্যা ৪৪টি।