ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পান্ডিয়া কি বিশ্বকাপে জায়গা পাবেন, প্রশ্ন হার্শা ভোগলের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৫৬, ১৪ এপ্রিল ২০২৪
পান্ডিয়া কি বিশ্বকাপে জায়গা পাবেন, প্রশ্ন হার্শা ভোগলের
ছবি- সংগৃহীত

আগামী ১ জুন থেকে মাঠে গড়াবে টি-২০ বিশ্বকাপ। বৈশ্বিক এই টুর্নামেন্টের আগে আইপিএলে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন ভারতের ক্রিকেটাররা। ফ্র্যাঞ্চাইজি লিগটিতে যারা পারফর্ম করবেন তারাই বিশ্বকাপে ভারতীয় স্কোয়াডে জায়গা পাবেন। সেই হিসেবে আসন্ন বিশ্বকাপে হার্দিক পান্ডিয়ার জায়গা পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হার্শা ভোগলে।

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া বিশ্বকাপে নিশ্চিতভাবেই অলরাউন্ডার হার্দিককে চাইবে ভারত। কিন্তু এবারের আইপিএলের পারফরম্যান্স অনুযায়ী ভারতের চাওয়াটা কী শেষ পর্যন্ত ঠিক থাকবে নাকি বদলে যাবে। 

শুধু ব্যাটিং করেই ভারতীয় দলে জায়গা পাওয়া হার্দিকের জন্য কঠিন বলেই মনে করছেন হার্শা ভোগলে, ‘যদি হার্দিক বোলিং না করে তাহলে কি টি-২০ বিশ্বকাপে জায়গা পাবে? বোলিং ছাড়া কি সে ভারতের শীর্ষ ৬ ব্যাটারের একজন। আমি অবশ্য মোটেও খুশি নই। কারণ সে আইপিএলে বোলিং করছে না এবং দাপটের সঙ্গে ম্যাচও ফিনিশিং করছে না। যেখানে সর্বত্র প্রতিযোগিতা হয় সেখানে তার দুর্দান্ত ব্যাটিং করাটা প্রয়োজন।’ 

Advertisement

এর আগে নিউজিল্যান্ডের সাবেক পেসার সাইমন ডুল অবশ্য অনেকটা জোর গলায় জানিয়েছেন, ‘হার্দিক চোটে পড়েছে। কিন্তু সে স্বীকার করছে না।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!