ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব আল হাসান

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:১৬, ১৪ এপ্রিল ২০২৪
নববর্ষের শুভেচ্ছা জানালেন সাকিব আল হাসান
সাকিব আল হাসান

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ। বাঙালি আর বৈশাখ মিলেমিশে একাকার বাংলায়। নতুন বছরের নতুন দিনটি উদযাপিত হয় সবচেয়ে বড় উৎসবের উপলক্ষ হিসেবে। তাই পহেলা বৈশাখ নিয়ে উচ্ছ্বাসের যেন শেষ নেই বাঙালির।

বাঙালিদের প্রাণের এই উচ্ছ্বাসে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, ‘শুভ নববর্ষ! আশা করি আমাদের সবার জীবনে এই নতুন বছর অঢেল সুখ, শান্তি এবং আনন্দ নিয়ে আসবে।’

Advertisement

বর্তমানে স্ত্রী ও সন্তানদের সঙ্গে আমেরিকাতে অবস্থান করছেন সাকিব। সেখানে পরিবারের সঙ্গেই পালন করেছেন পবিত্র ঈদুল ফিতর। তবে আমেরিকা থেকে কবে নাগাদ দেশে ফিরবেন তিনি সেটি এখনো জানা যায়নি। 

ধারণা করা হচ্ছে, আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের আগেই ফিরবেন দেশে ফিরবেন সাকিব। আগামী ২৮ এপ্রিল বাংলাদেশে এসে পৌঁছাবে জিম্বাবুয়ে ক্রিকেট দল।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!