এরই মধ্যে দুইবার ডিআরএস নিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছেন দিল্লির অধিনায়ক পান্ট। দ্বিতীয় ঘটনাটি গতকাল লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচের। ইশান্ত শর্মার দ্বিতীয় ওভারের চতুর্থ বলে আম্পায়ার লেগ স্ট্যাম্পের বাইরের বলটি ওয়াইড দেন।
ঐ সময় উইকেটের পেছনে থাকা পান্ট রিভিউয়ের জন্য অঙ্গভঙ্গি করেন। আম্পায়ারও সঙ্গে সঙ্গে রিভিউয়ের ইশারা করে তৃতীয় আম্পায়ারের কাছে পাঠিয়ে দেন। কিন্তু আসল ঘটনা ঘটে এরপরেই। পান্ট দৌড়ে গিয়ে অন-ফিল্ড আম্পায়ারকে বলেন, তিনি রিভিউ নেননি।
.png)
কিন্তু রিপ্লেতে দেখা যায়, পান্ট রিভিউয়ের সিগন্যাল দিয়েছিলেন। তবে তিনি আম্পায়ারকে জানান, ঐ সিগন্যাল ছিল সতীর্থদের জন্য। তিনি নিশ্চিত হতে চেয়েছিলেন রিভিউ নেয়া ঠিক হবে কি না। আম্পায়ার এটাকেই রিভিউ হিসেবে গ্রহণ করেন।
যদিও এই ভুল বোঝাবুঝির ফলে অযথা একটি রিভিউ নষ্ট হয় দিল্লির। কারণ পান্টের আপত্তি সত্ত্বেও আম্পায়াররা রিভিউদের সিদ্ধান্তে অটল থাকেন। যেখানে ওয়াইডের সিদ্ধান্তই বহাল থাকে।