সে সময় জানা গিয়েছিল, আদালতে রায় শোনার পর ভিতর থেকে ভেঙে পড়েন আলভেজ। এমনটাই দাবি করেছিলেন কারাগারের এক কায়েদি। তিনি আরো জানিয়েছিলেন, ‘আলভেজ আত্মহত্যাও করতে পারেন।’
এমন খবর প্রকাশের মাস যেতে না যেতেই বিখ্যাত ব্রাজিলিয়ান সংবাদপত্র ও গ্লোবোর সাংবাদিক পাবলো আলবুকুয়েরে এক্সে দাবি করেন, ব্রায়ান টু কারাগারে শাস্তিতে থাকা আলভেজ আত্মহত্যা করেছেন। তবে খবরটি মিথ্যা বলে জানিয়েছেন সাবেক আলভেজের ভাই।
.png)
Dani Alves' brother strongly criticizes a prankster's false statements that the former Barcelona and Brazil football star has committed suicide while in prison. Weeks after being convicted of a crime, the individual was given a prison sentence of four and a half years.
— FORSON (@Forson_Jecil) March 10, 2024
Dani… pic.twitter.com/1ywbCkZIcy
পাবলো সরাসরি দাবি করেন, ‘আমার কাছে পাওয়া তথ্য অনুসারে আলভেজ আত্মহত্যা করেছেন।’ যদিও সেই সাংবাদিক কোন প্রমাণ দেখাতে পারেননি।
অন্যদিকে ক্ষোভ প্রকাশ করে বার্সেলোনার কিংবদন্তি ফুটবলারের ভাই নে আলভেস বলেন, ‘আমার ভাইকে মেরে ফেলার জন্য সবাই উঠেপড়ে লেগেছে।’
গত মাসে স্পেনের আদালত আলভেজকে সাড়ে চার বছরের শাস্তি ও ১ লাখ ৫০ হাজার ইউরো জরিমানা করে। এরপর এক অনুষ্ঠানে কথা বলেছিলেন আলভেজের সঙ্গে থাকা এক কয়েদি।
তিনি বলেন, আলভেজ পুরোপুরি ভেঙে পড়েছেন। এমনকি, তিনি আত্মহত্যার কথাও ভাবছেন। এমন সংবাদ পাওয়ার পর জেল কর্তৃপক্ষ ‘অ্যান্টি সুইসাইড প্রটোকল’ চালু করে।